×

ময়মনসিংহ

‘রিটেনে পাস করেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন কইরা দেব’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম

‘রিটেনে পাস করেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন কইরা দেব’

ছবি: সংগৃহীত

“এই গ্রামের অনেকেই লিখিত পরীক্ষায় পাস করলেও ভাইভায় সুযোগ পায়নি। এখন থেকে রিটেনে পাস করেই অ্যাডমিট কার্ড নিয়ে আমার কাছে আসবা। যেখানে গেলে চাকরি পাবো, আমি সেখানে ফোন করে দেব।” —চাকরিপ্রার্থীদের এমন অভিনব পরামর্শ ও সহায়তার আশ্বাস দিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ‘এই গ্রামের কত ছেলে আছে যারা পরীক্ষা দিয়ে রিটেনে পাস করছে কিন্তু ভাইভায় এলাউ হইতে পারে নাই। চাকরি পায়নি। রিটেনে পাস করার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড আমার কাছে নিয়ে যাইবা। আমি যেখানে ফোন করার সেখানে কইরা দেব।’

আরও পড়ুন: আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

স্থানীয় চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যেকোনো সহযোগিতার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান এই সংসদ সদস্য।

জনসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি ও চেয়ারম্যান মনির উদ্দিন এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী এনামুল হক মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

একযোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি-পদায়ন কেন

একযোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি-পদায়ন কেন

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

ইতালির স্কুলে নিষিদ্ধ হিজাব-বোরকা!

ইতালির স্কুলে নিষিদ্ধ হিজাব-বোরকা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App