×

বিএনপি

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পিএম

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

ছবি: সংগৃহীত

প্রায় তিন মাস পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে বসেছে বিএনপি।

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো বৈঠকে বসেছে দলটির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকের সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দলীয় সূত্রে জানা যায়, আজকের বৈঠকে দল ও সহযোগী সংগঠনের পুনর্গঠন এবং সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচন প্রক্রিয়া, সর্বশেষ রাজনৈতিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

স্থায়ী কমিটির সভায় উপস্থিত রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়ালি), আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি) এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় এই বৈঠকে অংশ নিতে পারেননি মির্জা আব্বাস।

এর আগে গত ৯ জানুয়ারি সবশেষ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App