×

বিএনপি

‘জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পিএম

‘জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি’

ছবি: সংগৃহীত

পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং জনগণের চাহিদার কথা বিবেচনা করেই জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে রিজভী বলেন, ‘জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম কিছুটা বাড়াতে হয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার আবহ এবং পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেলের আকাশচুম্বী মূল্যের প্রেক্ষাপটে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার চায়নি জ্বালানির দাম বৃদ্ধি করতে। এমনকি পরিস্থিতির চাপে বাধ্য না হওয়া পর্যন্ত সরকার দাম নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে।

বর্তমান অন্তর্বর্তী সরকারের জারি করা ‘গুম অধ্যাদেশ’ প্রসঙ্গে রিজভী বলেন, ‘এই অধ্যাদেশের মধ্যে অনেক ফাঁকফোকর রয়েছে। আমরা চাই এগুলো সংশোধন করে আরও শক্তিশালী এবং কার্যকর আইন করা হোক। সরকার এমন আইন করবে যা হবে মানবতার পক্ষে, যেন ভবিষ্যতে গুমের মতো নিষ্ঠুর পন্থা আর কেউ অবলম্বন করার সাহস না পায়।’

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এবং ইলিয়াস আলীর দ্রুত সন্ধানের দাবি জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

ছেলে ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে মারধর করলেন অভিভাবক

ছেলে ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে মারধর করলেন অভিভাবক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App