×

আন্তর্জাতিক

ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছেছেন পুতিন

Icon

আন্তার্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪১ এএম

ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছেছেন পুতিন

ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক অভূতপূর্ব ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের শেনঝেনে পৌঁছেছেন।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে যান তিনি। 

ট্রাম্প বর্তমানে ফিলিপিনে রয়েছেন, এশিয়ায় এটি তাঁর গুরুত্বপূর্ণ সফরের প্রথম ধাপ। বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ভারতের নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার অ্যান্থনি অ্যালবানিজ এবং জাপানের সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করছেন।

সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, "এই মানুষগুলো এবং এই দেশগুলোর সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে”। 

তিনি আরও বলেন যে, মোদি একজন "খুবই কঠোর মানুষ" এবং তাকাউচি "হয়তো আরও বেশি কঠোর হতে পারেন।"

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে দক্ষিণ চীনের শেনজেন শহরে অবতরণ করেন পুতিন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থার পঞ্চম সর্বোচ্চ পদধারী কাই ছি। তিনি চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের কার্যত চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বুধবার ও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই সফর চলবে।

ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া ও চীনের সহযোগিতা এবং যুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠায় তাদের ভূমিকার কারণে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ।

সূত্র: বিবিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছেলে ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে মারধর করলেন অভিভাবক

ছেলে ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে মারধর করলেন অভিভাবক

ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছেছেন পুতিন

ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছেছেন পুতিন

মাইক্রোসফটের পর এবার জিমেইল ও অ্যাপলের সেবায় বিঘ্ন

মাইক্রোসফটের পর এবার জিমেইল ও অ্যাপলের সেবায় বিঘ্ন

গভীর রাতে দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

গভীর রাতে দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App