×

খুলনা

ছেলে ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে মারধর করলেন অভিভাবক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ এএম

ছেলে ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে মারধর করলেন অভিভাবক

ছবি: সংগৃহীত

এসএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় সন্তান ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় যশোরের ঝিকরগাছায় এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিকরগাছার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার প্রধান শিক্ষকের নাম ব্রাদার সঞ্জয় মাথিয়াস রোজারিও। এ ঘটনায় লাঞ্ছিত হওয়ার অভিযোগ এনে তিনি ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ইউনুস আলীর সন্তান ছয়টি বিষয়ে অকৃতকার্য হয়। ফলে নিয়ম অনুযায়ী ওই শিক্ষার্থীর আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ না থাকার বিষয়টি জানতে পারেন তার বাবা।

এতে ক্ষুব্ধ হয়ে বেলা সাড়ে ১১টার দিকে ইউনুস আলী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করেন। একপর্যায়ে কোনো কথা না বলেই তিনি প্রধান শিক্ষককে এলোপাতাড়ি চড়থাপ্পড় মারতে শুরু করেন।

এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক নিজের চেয়ারে বসে আছেন। এ সময় হঠাৎ কক্ষে প্রবেশ করেন ইউনুস আলী। কিছু বুঝে ওঠার আগেই তিনি প্রধান শিক্ষককে চড় মারেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা দ্রুত এগিয়ে এসে তাকে নিবৃত্ত করেন।

ভিডিওর একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী এবং নয়ন নামের আরও এক ব্যক্তিকে কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়।

একজন শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানকে এভাবে লাঞ্ছিত করার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনার তীব্র সমালোচনা করছেন অনেকে।

পরে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত ইউনুস আলীকে আটক করে পুলিশ।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং বুধবার আদালতে পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছেলে ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে মারধর করলেন অভিভাবক

ছেলে ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে মারধর করলেন অভিভাবক

ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছেছেন পুতিন

ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছেছেন পুতিন

মাইক্রোসফটের পর এবার জিমেইল ও অ্যাপলের সেবায় বিঘ্ন

মাইক্রোসফটের পর এবার জিমেইল ও অ্যাপলের সেবায় বিঘ্ন

গভীর রাতে দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

গভীর রাতে দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App