ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ এএম
ছবি: সংগৃহীত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (১৮ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে এসে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ব্যস্ততম এই মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকরা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকরা মহাসড়কে নেমে অবরোধ শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি ও ছয়দানা এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। তারা সড়কে অবস্থান নেওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে।
এদিকে, শ্রমিকদের অবরোধের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। তারা বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
তবে কী কারণে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
