আজকের নামাজের সময়সূচি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম
ছবি: সংগৃহীত
ইসলামে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি হলো নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর ফরজ। শুধু নামাজ আদায় করাই নয়, জামাতে নামাজ পড়া এবং প্রথম তাকবিরের সঙ্গে শামিল হওয়ারও বিশেষ ফজিলত রয়েছে। হাদিসে জামাতে একটানা ৪০ দিন প্রথম তাকবিরের সঙ্গে নামাজ আদায়ের বিশেষ পুরস্কারের কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাই দৈনন্দিন ব্যস্ততার মধ্যেও সময়মতো নামাজ আদায়ে সচেতন হওয়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব।
হজরত আনাস (রা.) থেকে বর্ণিত এক হাদিসে নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ৪০ দিন জামাতে নামাজ আদায় করবে এবং সে প্রথম তাকবিরও পাবে। তার জন্য দুটি মুক্তির পরওয়ানা লেখা হবে- ১. জাহান্নাম থেকে মুক্তি; ২. নেফাক থেকে মুক্তি।’ (সুনানে তিরমিজি: ২৪১)
যদি তার ফরজের (ইবাদতের) মধ্যে কিছু কম পড়ে যায়, তাহলে আল্লাহ তায়ালা বলবেন, ‘দেখ তো! আমার বান্দার কিছু নফল (ইবাদত) আছে কি না, যা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে?’ অতঃপর তার অবশিষ্ট সমস্ত আমলের হিসাব ঐভাবে গৃহীত হবে। -(আবু দাউদ ৮৬৪, তিরমিজি ৪১৩, ইবনে মাজাহ ১৪২৫)
জীবনের ব্যস্ততার মধ্যেও পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ সময়মতো আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একজন মুসলমানের প্রতিদিনের নামাজের সময়সূচি জেনে রাখা প্রয়োজন।
আজ ১৮ নভেম্বর, ২০২৬, বুধবার। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি জেনে নিন—
জোহর- ১১:৪৪ মিনিট
আসর- ৩:৩৬ মিনিট
মাগরিব- ৫: ১৩ মিনিট
এশা- ৬:৩০ মিনিট
আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফজর- ৪: ৫৬ মিনিট
বিভাগীয় শহরের জন্য সময় সমন্বয়
বিয়োগ করতে হবে-
চট্টগ্রাম: ৫ মিনিট
সিলেট: ৬ মিনিট
যোগ করতে হবে-
খুলনা: ৩ মিনিট
রাজশাহী: ৭ মিনিট
রংপুর: ৮ মিনিট
বরিশাল: ১ মিনিট
