×

বিএনপি

গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে বিরোধীদলের কাছে বিকল্প পরিকল্পনা চাইলেন রিজভী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে বিরোধীদলের কাছে বিকল্প পরিকল্পনা চাইলেন রিজভী

ছবি : সংগৃহীত

রাজপথে আন্দোলন বা কর্মসূচির হুমকি দেওয়ার পাশাপাশি দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারকে কার্যকর বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বিরোধীদলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়ে লংমার্চ বা বিভিন্ন কর্মসূচি দেওয়া গণতান্ত্রিক অধিকার। তবে শুধু আন্দোলন করলেই হবে না, সংকট সমাধানে বিকল্প পথও দেখাতে হবে।

তিনি বলেন, ‘আপনারা গ্যাস-বিদ্যুতের দাবিতে লংমার্চ করবেন, কর্মসূচি দেবেন এটা ঠিক আছে। কিন্তু একটি বিকল্প পরিকল্পনাও দিতে হবে। আমরা কীভাবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করব, কোথা থেকে পাব এবং কী উপায়ে সংকট কাটিয়ে উঠব সে বিষয়ে আপনাদের প্রস্তাব থাকা উচিত।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সংসদে বিরোধীদলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা করা কিংবা সংসদের বাইরে কর্মসূচি পালন গণতন্ত্রের স্বাভাবিক অংশ হলেও জাতীয় সংকট মোকাবিলায় বাস্তবসম্মত পরামর্শ ও পরিকল্পনা তুলে ধরা জরুরি।

বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে আন্তর্জাতিক পরিস্থিতি এবং বিগত সরকারের ভুল পরিকল্পনার প্রভাব রয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সংকট তৈরি হয়েছে। ফলে দেশে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহেও চাপ পড়েছে।

তিনি দাবি করেন, চলমান সংকট পুরোপুরি বর্তমান সরকারের নিজস্ব কোনো সিদ্ধান্ত বা ব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়নি। আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি অতীতের কিছু ভুল পরিকল্পনার প্রভাবও এখন পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, চিত্রনায়ক হেলাল খান ও জাকির হোসেন রুকনসহ অন্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সর্বহারা পরিচয়ে ৬ অধ্যাপকের কাছে চাঁদাদাবি, হত্যার হুমকি

সর্বহারা পরিচয়ে ৬ অধ্যাপকের কাছে চাঁদাদাবি, হত্যার হুমকি

২ হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

প্রতারক চক্রের সঙ্গে জড়িত সন্দেহ ২ হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

চলতি মাসের শেষে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন

চলতি মাসের শেষে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App