×

বিএনপি

ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ‘সিনিয়র মাদ্রাসায়’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরাম আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ফজলুর রহমান বলেন, শুধু পোশাক ও ভাষা দিয়ে মানুষের প্রকৃতি নির্ধারণ করা যায় না। পাঞ্জাবি, পায়জামা ও টুপি পরলেই কেউ আলেম হয়ে যায় না; প্রকৃত আলেম হতে জ্ঞান অর্জন করতে হয়। এ সময় তিনি শিক্ষার্থীদের জ্ঞানার্জনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

ধর্মের অপব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, দেশে ধর্মকে ব্যবহার করে বিভিন্নভাবে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। রাজনীতি, ধর্ম ও ‘ধর্মব্যবসা’ এক বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষার্থীদের সত্য কথা বলা, ন্যায়ের পথে চলা এবং আল্লাহ-রাসুলের দেখানো পথে চলার আহ্বান জানিয়ে ফজলুর রহমান বলেন, ধর্মের নামে ব্যবসা করা থেকে বিরত থাকতে হবে।

তরুণদের উদ্দেশে তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পথে চলতে হবে এবং অন্ধকার দূর করতে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও বক্তব্য দেন তিনি।

অনুষ্ঠানে তিনি সাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতীয়তাবাদ নিয়েও বক্তব্য দেন। তার ভাষ্য, অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে।

এ সময় মোহাম্মদ আলী জিন্নাহর রাজনৈতিক জীবন ও পাকিস্তান প্রতিষ্ঠার ইতিহাস প্রসঙ্গেও বক্তব্য দেন তিনি। জিন্নাহর কংগ্রেস ও মুসলিম লীগের সঙ্গে সম্পৃক্ততা, ১৯১৬ সালের লখনৌ চুক্তি এবং ১৯২৯ সালের ১৪ দফার কথা উল্লেখ করেন ফজলুর রহমান।

পাকিস্তান প্রতিষ্ঠায় বাঙালিদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান প্রতিষ্ঠায় সবাই অংশ নিয়েছিল। তবে পরবর্তী সময়ে ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলন এগিয়ে যায়।

ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন, আইয়ুববিরোধী আন্দোলন, ছয় দফা, ১১ দফা ও ১৯৭০ সালের নির্বাচনকে স্বাধীনতার আন্দোলনের ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম বেগম, কিশোরগঞ্জ জেলা পাবলিক কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মামুন সরকারসহ অনেকে।

অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আলফারুন নাহার রুমার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. নিজাম উদ্দিন। পরে বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

সাগরে লঘুচাপের সম্ভাবনা

সাগরে লঘুচাপের সম্ভাবনা

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App