×

ঢাকা

স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও বিক্রি করতেন পর্নোগ্রাফি সাইটে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও বিক্রি করতেন পর্নোগ্রাফি সাইটে

ছবি: সংগৃহীত

নরসিংদীতে পরিবারের সদস্যদের নগ্ন ও আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে স্ত্রী, মেয়ে, শালি ও ভাগ্নির ভিডিও ধারণ করে অর্থের বিনিময়ে বিভিন্ন পর্নোগ্রাফি ওয়েবসাইটে সরবরাহের অভিযোগ রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গিয়াস উদ্দিন গাজীপুরের কালীগঞ্জ থানার ঘোনপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

গোয়েন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন। এ সুযোগে তিনি পরিবারের সদস্যদের নগ্ন ও আপত্তিকর ভিডিও তৈরি করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। তার ব্যাংক হিসাবেও সন্দেহজনক বড় অঙ্কের লেনদেনের তথ্য পেয়েছেন গোয়েন্দারা।

সম্প্রতি প্রশাসনের নজরদারি এড়াতে মাধবদী ছেড়ে ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় একটি নতুন ভবনে ভাড়াটিয়া হিসেবে ওঠেন তিনি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে সংশ্লিষ্টদের নজরদারির পর পলাশ থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান চালিয়ে অভিযুক্ত গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে। ওই বাসা থেকে পর্নোগ্রাফিসংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিসেম্বরে আপার আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

ডিসেম্বরে আপার আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদনের সময় বাড়লো

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদনের সময় বাড়লো

‘৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশকে স্বীকৃতি দিতে চায় না বিএনপি’

‘৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশকে স্বীকৃতি দিতে চায় না বিএনপি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App