×

বিএনপি

রিজভী

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে

ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ আবরার ফাহাদের আত্মদান গোটা জাতিকে জাগিয়ে তুলেছিল। তার হত্যাকাণ্ডের পর আগ্রাসী ও সম্প্রসারণবাদী শক্তির বিরুদ্ধে মানুষের প্রতিরোধের শক্তি আরও সংগঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও জানান বিএনপির এই নেতা।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার বিষয় ছিল ‘বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি: আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা সুরক্ষার অঙ্গীকার’।

দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পর আন্দোলন-সংগ্রাম নিয়ে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছিল উল্লেখ করে রিজভী বলেন, দিনের পর দিন আন্দোলন ব্যর্থ হওয়ায় অনেকের মধ্যেই পরিবর্তন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

তিনি তৎকালীন সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনা করে বলেন, পাশের দেশের সঙ্গে বিভিন্ন সমঝোতার বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা দুর্বল হওয়ার আশঙ্কা প্রকাশ পেয়েছিল।

বিশ্ববিদ্যালয়গুলো স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলেও ফ্যাসিবাদ ও নাৎসিবাদের সময় এসব প্রতিষ্ঠানও নিয়ন্ত্রণের মধ্যে চলে যায় বলে মন্তব্য করেন রিজভী। এ প্রসঙ্গে তিনি জার্মানি ও ইতালির উদাহরণ তুলে ধরেন।

আবরার ফাহাদের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, তার মৃত্যুর ঘটনা মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছিল। আবরারের দেশপ্রেম ও দেশের স্বার্থ নিয়ে করা বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে হত্যার ঘটনা গোটা জাতিকে নাড়া দিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

লিও টলস্টয়ের একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে রিজভী বলেন, অন্য মানুষের ব্যথা-বেদনা অনুভব করার মধ্যেই মানবিক অস্তিত্বের প্রকাশ ঘটে। আবরার হত্যার ঘটনায় দেশের মানুষ যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল, সেটিও তার মতে একই ধরনের মানবিক অনুভূতির বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের অন্যায়, নির্যাতন, গুম, হত্যা ও বিচারহীনতার ঘটনায় মানুষের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল, আবরার হত্যার পর তা অনেকাংশে প্রতিরোধের চেতনায় রূপ নেয়।

আবরারের আত্মদান পরবর্তী রাজনৈতিক আন্দোলনেও প্রভাব ফেলেছে দাবি করে রিজভী বলেন, তার মৃত্যু ও আত্মদান ৫ আগস্টের আন্দোলনের চূড়ান্ত পর্যায়েও একটি ভূমিকা রেখেছে।

ছাত্রদলের নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিভিন্ন সময়ে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। আহত নেতাকর্মীদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

রিজভী বলেন, এসব আঘাতের মধ্যেও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের রাজনৈতিক অবস্থান থেকে সরে যায়নি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক ধারার কথা উল্লেখ করে তিনি নেতাকর্মীদের নিজেদের অবস্থান নিয়ে রাজনীতি করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু পরিবেশে জনগণের রায় দেওয়ার সুযোগ তৈরি হলে মানুষ তাদের পছন্দের রাজনৈতিক শক্তির পক্ষেই সিদ্ধান্ত নেয়।

আবরার হত্যাকাণ্ডের প্রসঙ্গে রিজভী বলেন, একটি বক্তব্যের কারণে কাউকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল, তা সফল হয়নি। বরং তার মৃত্যু আগ্রাসী ও সম্প্রসারণবাদী শক্তির বিরুদ্ধে মানুষের প্রতিরোধের শক্তিকে আরও সংগঠিত করেছে বলে দাবি করেন তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেড়েছে মূল্যস্ফীতি, কমেছে আয়

বেড়েছে মূল্যস্ফীতি, কমেছে আয়

সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে

রিজভী আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে

সরকারকে যে তথ্য দিল গোয়েন্দারা

সরকারকে যে তথ্য দিল গোয়েন্দারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App