×

বিএনপি

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

ছবি : সংগৃহীত

বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আওয়ামী লীগ শকুনের মতো ছিঁড়ে খাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াত নেতাদের বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করে তিনি তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব কথা লেখেন রাশেদ খাঁন।

স্ট্যাটাসে জামায়াতের সংসদ সদস্যদের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, দলটির অধিকাংশ সংসদ সদস্য অতীতে রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন না। তাঁর ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ এবং ‘ওয়েলফেয়ার মেকানিজমের’ তত্ত্ব অনুসরণ করে তাঁরা সংসদ সদস্য হয়েছেন। এ কারণে রাজপথের রাজনৈতিক বক্তব্যে তাঁরা অভ্যস্ত নন বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, বিরোধী দলের নেতা হিসেবে সংসদে কিংবা রাজপথে বক্তব্য দিতে গিয়ে জামায়াত নেতারা প্রায়ই খেই হারিয়ে ফেলছেন। শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের তুলে ধরতে গিয়ে ‘পালিয়ে যাবে’, ‘লুঙ্গি থাকবে না’, ‘হেলিকপ্টার রেডি করে রাখুন’ কিংবা ‘আরেকটি গণঅভ্যুত্থান হবে’—এ ধরনের বক্তব্য দিয়ে তাঁরা নিজেদের হাসির পাত্রে পরিণত করছেন বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের আমিরের বক্তব্যের সমালোচনা করে রাশেদ খাঁন আরও বলেন, সরকার সম্পর্কে তাঁর বিভিন্ন বক্তব্য নিয়ে মানুষ হাসিতামাশা করছে। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যে সমন্বয় প্রয়োজন ছিল, জামায়াত তা ধারণ করতে পারছে না বলেও দাবি করেন তিনি।

স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় বক্তব্য দেওয়া হতো, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে জামায়াতও প্রায় একই ধরনের ভাষা ব্যবহার করছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের নেতাদের বক্তব্য অনুসরণ করতে গিয়ে জামায়াত নেতারা নিজেদের বক্তব্যের নিয়ন্ত্রণ হারাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে রাশেদ খাঁন বলেন, বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ জামায়াত ও এনসিপিকে শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারে সাগরে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারে সাগরে নেমে ৩ পর্যটকের মৃত্যু

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা

উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App