×

বিএনপি

ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০১:১৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা’ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির সংসদ সদস্য ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মো. ফজলুর রহমান। বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষকতা করার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব মন্তব্য করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের এই সংসদ সদস্য।

বক্তব্যে ফজলুর রহমান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীসের লেখাপড়া? এখানে তো কারও ভর্তি হওয়া উচিত না। এটা তো একটা মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা। অমানুষদের একটা জায়গা হয়েছে এটি। কী দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে?’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টি একসময় শিক্ষা ও মুক্তির চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯২৭ থেকে ১৯৩০ সালের মধ্যে আব্দুল ওহাব, আবুল হোসেনসহ কবি-সাহিত্যিকদের পাশাপাশি জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, মুজাফফর আহমদ চৌধুরী, নীলিমা ইব্রাহিম, ড. নাজমা চৌধুরী, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ ও হুমায়ূন আহমেদের মতো ব্যক্তিত্বের নাম উল্লেখ করেন তিনি।

তবে বিশ্ববিদ্যালয়টির বর্তমান অবস্থার সমালোচনা করে ফজলুর রহমান বলেন, ‘সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের একটা কারখানা। কী দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার? যে বিশ্ববিদ্যালয়ে গোলাম আযম, নিজামীর ছবি টাঙানো হয়, এরাই নাকি জাতির নেতা। সেই বিশ্ববিদ্যালয় নিয়ে তো চিন্তাই করি না আমি।’

ফজলুর রহমান পেশায় একজন জ্যেষ্ঠ আইনজীবী। তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা। এর আগে তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। ছাত্রজীবনে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২২ বছরের মধ্যে এবার এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২২ বছরের মধ্যে এবার এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

ঢাবিতে ভর্তি হওয়া উচিত নয়: ফজলুর রহমান

ঢাবিতে ভর্তি হওয়া উচিত নয়: ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা

ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়কে তীব্র যানজট

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়কে তীব্র যানজট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App