×

ফলাফল

২২ বছরের মধ্যে এবার এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০২:১৮ পিএম

২২ বছরের মধ্যে এবার এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

ছবি : সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ১১টি শিক্ষা বোর্ডে এবার সম্মিলিত পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। একই সঙ্গে গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে প্রায় ২৯ হাজার।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় দেশের সব শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হয়। এ বছর মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

এর আগে ২০০৪ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ, যা ছিল এর চেয়ে কম। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৩ হাজার ৩৬ জন শিক্ষার্থী। তখন দেশের সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হতো।

ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০০৪ সালের পর থেকে পাসের হার বাড়তে শুরু করে। ২০০৫ সালে পাসের হার ছিল প্রায় ৫৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৫ হাজার ৫০৯ জন। ২০০৬ সালে পাসের হার বেড়ে দাঁড়ায় ৬৫ দশমিক ৬৫ শতাংশে। ওই বছর ৯ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পান। ২০০৭ সালে পাসের হার কিছুটা কমে ৬৪ দশমিক ২৭ শতাংশে নেমে আসে।

২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত পাসের হারে বিভিন্ন সময়ে ওঠানামা দেখা যায়। এ সময়ের মধ্যে ২০১২ সালে সর্বোচ্চ ৭৬ দশমিক ৫ শতাংশ পাসের হার রেকর্ড করা হয়। অন্যদিকে, ২০১৮ সালে পাসের হার কমে দাঁড়ায় ৬৪ দশমিক ৫৫ শতাংশে, যা সে সময়ের ১২ বছরের মধ্যে সর্বনিম্ন ছিল।

২০১৯ সালে পাসের হার আবার বেড়ে ৭৩ দশমিক ৯৩ শতাংশে পৌঁছায়। তবে ২০২০ সালে করোনা মহামারির কারণে কোনো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ২০২১ সালে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া পরীক্ষায় পাসের হার ছিল ৯৫ দশমিক ৩ শতাংশ। পরের বছরগুলোতে তা কমতে থাকে। ২০২২ সালে পাসের হার ছিল ৮৫ দশমিক ৯ শতাংশ, ২০২৩ সালে ৭৫ দশমিক ৯ শতাংশ এবং ২০২৪ সালে ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

গত বছর অর্থাৎ ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এবার তা আরও কমে ৫২ দশমিক ১২ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।

পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এবার সেই সংখ্যা কমে হয়েছে ৪০ হাজার ৮৪। গত বছরের তুলনায় এবার ২৯ হাজার ১৩ জন কম শিক্ষার্থী সর্বোচ্চ ফল অর্জন করেছেন।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। তাঁদের মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। সারা দেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলে ৯ সেপ্টেম্বর চূড়ান্তভাবে পরীক্ষা শেষ হয়।

প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আগামীকাল ১ নভেম্বর থেকে এ আবেদন শুরু হয়ে চলবে ৭ নভেম্বর পর্যন্ত। অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। পুনর্নিরীক্ষার বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২২ বছরের মধ্যে এবার এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২২ বছরের মধ্যে এবার এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

ঢাবিতে ভর্তি হওয়া উচিত নয়: ফজলুর রহমান

ঢাবিতে ভর্তি হওয়া উচিত নয়: ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা

ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়কে তীব্র যানজট

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়কে তীব্র যানজট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App