×

ফলাফল

পাশের হারে এগিয়ে মেয়েরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০১:০৪ পিএম

পাশের হারে এগিয়ে মেয়েরা

ছবি : সংগৃহীত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। এবার ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ১৪ শতাংশ। অন্যদিকে, ছাত্রীদের পাসের হার ৫৫ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ পাসের হারে মেয়েরা ছেলেদের চেয়ে ৮ দশমিক ৩১ শতাংশ পয়েন্ট এগিয়ে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যায়।

প্রকাশিত ফল অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

বোর্ডভিত্তিক ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ শতাংশ, বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০ শতাংশ এবং কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ।

এ ছাড়া ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ এবং দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ।

এবারের ফলাফলে দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। অন্যদিকে, ১৩৯টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১১ মাসে এনসিপির ২৩ নেতার ওপর হামলা

১১ মাসে এনসিপির ২৩ নেতার ওপর হামলা

গোপালগঞ্জে বিএনপির ২ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জে বিএনপির ২ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App