×

বিএনপি

একাধিক মন্ত্রী-এমপির পদত্যাগের খবরে কী বলছে বিএনপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

একাধিক মন্ত্রী-এমপির পদত্যাগের খবরে কী বলছে বিএনপি

ছবি : সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. মুহাম্মদ ওসমান ফারুকের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের পর দলটির আরও কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য পদত্যাগ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ তালিকায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। তবে এসব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার বলে দাবি করেছে বিএনপি।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর সত্য নয়। অসুস্থতার কারণে তিনি চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে থাইল্যান্ডে গেছেন এই সংসদ সদস্য।

শায়রুল কবির খান বলেন, মঙ্গলবার রাত থেকে কয়েকজন গণমাধ্যমকর্মী বরকত উল্লাহ বুলুর পদত্যাগের বিষয়ে জানতে চেয়েছেন। কিন্তু এ খবরের কোনো সত্যতা নেই। এটি একটি দুষ্ট চক্রের অপপ্রচার।

তিনি আরও জানান, বরকত উল্লাহ বুলু প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ওসমান ফারুকের পদত্যাগ ঘিরে গুঞ্জন

এর আগে গত ১৭ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক।

তার পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বরকত উল্লাহ বুলু, ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ছাড়াও গোপালগঞ্জের দুজন এবং নোয়াখালীর তিন সংসদ সদস্য পদত্যাগ করেছেন বলে দাবি ছড়িয়ে পড়ে।

এমনকি বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর প্রচারে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির নকশা ও লোগো ব্যবহার করে একটি ফটোকার্ডও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়। তবে যমুনা টিভির ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে এ ধরনের কোনো সংবাদ বা ফটোকার্ডের সত্যতা পাওয়া যায়নি। অন্য কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমেও এসব পদত্যাগের খবর প্রকাশিত হয়নি।

রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: বিএনপি

ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ প্রসঙ্গে শায়রুল কবির খান জানান, তিনি ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। মূলত শারীরিক অসুস্থতার কারণেই তিনি সংসদ সদস্যের দায়িত্ব ছেড়েছেন। এর সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

তারেক রহমানের নেতৃত্বে বিচক্ষণতার সঙ্গে দল ও সরকার পরিচালিত হচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

সব মিলিয়ে, ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের খবর সত্য হলেও অন্য মন্ত্রী ও সংসদ সদস্যদের পদত্যাগের দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিএনপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

একাধিক মন্ত্রী-এমপির পদত্যাগের খবরে কী বলছে বিএনপি

একাধিক মন্ত্রী-এমপির পদত্যাগের খবরে কী বলছে বিএনপি

পল্লবীতে আবার বাসে আগুন

পল্লবীতে আবার বাসে আগুন

অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী

অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App