×

বিএনপি

এমপি নাসের

‘চরম নির্বোধ’ ফজলুর রহমান সরকারকে বিব্রত করছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

‘চরম নির্বোধ’ ফজলুর রহমান সরকারকে বিব্রত করছেন

ছবি : সংগৃহীত

বিএনপির সাবেক নেতা ফজলুর রহমানের সাম্প্রতিক বিভিন্ন মন্তব্যে দলটির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। এর মধ্যেই তাঁকে ‘চরম নির্বোধ’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমান। তাঁর দাবি, ফজলুর রহমান ক্রমেই সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছেন।

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলমের একটি ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে এসব কথা লেখেন বিএনপির এই সংসদ সদস্য। সেখানে ফজলুর রহমানকে ‘ব্লাডি ইমবেসাইল’ (চরম নির্বোধ) এবং ‘ফজু পাগলা’ বলেও উল্লেখ করেন তিনি।

নিজের মন্তব্যে নাসের রহমান লেখেন, ফজলুর রহমান ক্রমেই সরকারের জন্য বিরক্তি ও বিব্রতকর পরিস্থিতির কারণ হয়ে উঠছেন। তাঁর পুরোনো রাজনৈতিক দলের আসন্ন চূড়ান্ত বিলুপ্তি নিয়ে তিনি ‘মায়াকান্না’ করছেন বলেও মন্তব্য করেন নাসের রহমান।

ফজলুর রহমানের সাম্প্রতিক দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ আখ্যা দিয়ে নাসের রহমান বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া এবং তাঁর বক্তব্যের ব্যাখ্যা চাওয়া।

গণ-অভ্যুত্থানের সময় পুলিশ সদস্যদের মৃত্যুর প্রসঙ্গ টেনে নাসের রহমান লেখেন, ওই সময়ে কিছু পুলিশ সদস্য নিহত হয়ে থাকতে পারেন। তবে তাঁর দাবি, নিরস্ত্র বেসামরিক বিক্ষোভকারীদের ওপর নির্মম হত্যাকাণ্ড ঠেকাতে গিয়ে এসব পুলিশ সদস্যের মৃত্যু হয়ে থাকতে পারে।

তিনি আরও লেখেন, ক্ষমতা ধরে রাখতে স্বৈরশাসকেরা শেষ পর্যন্ত এ ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। মন্তব্যের শেষাংশে ফজলুর রহমানের কাছে এ বিষয়ে কী জবাব রয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

নাসের রহমানের এই মন্তব্যের পর গণ-অভ্যুত্থানে পুলিশ সদস্যদের মৃত্যু, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং ফজলুর রহমানের বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ডকে জুলাই অভ্যুত্থানের চেয়েও স্বাভাবিক ও সঠিক বলে মন্তব্য করেন ফজলুর রহমান। তাঁর এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

জুলাই অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন সময়ে ছাত্র-জনতাকে আক্রমণ করে বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে ফজলুর রহমানের বিরুদ্ধে। তাঁর এসব বক্তব্য ও কর্মকাণ্ডে বিএনপির একাংশের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এমনকি দলের ভেতর থেকেই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিকের নাম-ছবি ব্যবহার করে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা, পুলিশের জালে প্রতারক ছগির

সাংবাদিকের নাম-ছবি ব্যবহার করে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা, পুলিশের জালে প্রতারক ছগির

হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা

হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা

‘চরম নির্বোধ’ ফজলুর রহমান সরকারকে বিব্রত করছেন

এমপি নাসের ‘চরম নির্বোধ’ ফজলুর রহমান সরকারকে বিব্রত করছেন

ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না: হুইপ দুলু

ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না: হুইপ দুলু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App