×

ভারত

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, দ্বিতীয় প্রভাবশালী নেতা মোদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১০ পিএম

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, দ্বিতীয় প্রভাবশালী নেতা মোদি

ছবি : সংগৃহীত

অর্থনৈতিক সক্ষমতা, কূটনৈতিক প্রভাব ও নেতৃত্বের কার্যকারিতার কারণে এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে ভারত। একই সঙ্গে চীনের সঙ্গে ভারতের সামগ্রিক ক্ষমতার ব্যবধানও ২০১৮ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে সামগ্রিক ক্ষমতার বিচারে চীন এখনো ভারতের চেয়ে এগিয়ে রয়েছে।

অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউটের প্রকাশিত ‘এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার আঞ্চলিক নেতাদের কার্যকারিতার বিচারে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ তালিকায় তার ওপরে রয়েছেন কেবল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

লোয়ি ইনস্টিটিউটের সূচকে ‘পাওয়ার ইয়েল্ড’ বলতে কোনো দেশের সম্পদ ও সামর্থ্যের ভিত্তিতে প্রত্যাশিত ক্ষমতা এবং বাস্তবে অর্জিত সামগ্রিক ক্ষমতার মধ্যকার ব্যবধানকে বোঝানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে অবস্থান ধরে রাখার পাশাপাশি চীনের সঙ্গে ভারতের ক্ষমতার ব্যবধানও ২০১৮ সালে সূচকটি চালুর পর সবচেয়ে কমে এসেছে। তবে সামগ্রিক ক্ষমতার বিচারে চীন এখনো ভারতের চেয়ে ৮০ শতাংশ এগিয়ে রয়েছে।

লোয়ি ইনস্টিটিউটের মূল্যায়নে ক্ষমতার আটটি সূচকের মধ্যে পাঁচটিতেই ভারতের অগ্রগতি হয়েছে। অন্য তিনটি সূচকে সামান্য অবনতি দেখা গেছে।

কিছুটা কমলেও কূটনৈতিক প্রভাব এখনো ভারতের সবচেয়ে শক্তিশালী ও স্থিতিশীল ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। যেখানে এশিয়ার অধিকাংশ দেশের কূটনৈতিক প্রভাব কমেছে, সেখানে ভারত নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

ভারতের প্রতিরক্ষা সহযোগিতা ও সাংস্কৃতিক প্রভাবও দেশটির আঞ্চলিক অবস্থান শক্তিশালী করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির ফলে প্রতিরক্ষা নেটওয়ার্ক সূচকে নবম অবস্থানে উঠে এসেছে ভারত।

এ ছাড়া ভারতের সাংস্কৃতিক প্রভাব বেড়ে ৪৩ দশমিক ৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সাংস্কৃতিক উপস্থিতি, তথ্যপ্রবাহ এবং জনগণের মধ্যে যোগাযোগ—এই তিন ক্ষেত্রেই উন্নতির কারণে এ অগ্রগতি হয়েছে।

লোয়ি ইনস্টিটিউটের দক্ষিণ-পূর্ব এশিয়া কর্মসূচির পরিচালক ও এশিয়া পাওয়ার ইনডেক্স প্রকল্পের প্রধান ড. হান্টার মার্সটনও ভারতের অগ্রগতির বিষয়টি তুলে ধরেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভারতের প্রভাব বাড়ছে। দেশটির স্কোর বেড়ে ৪০ দশমিক ৫ হয়েছে। এর মধ্য দিয়ে একটি প্রধান শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে দেশটি। ২০১৮ সালের পর চীনের সঙ্গে ক্ষমতার ব্যবধান এখন সবচেয়ে কম। অর্থনৈতিক সক্ষমতায় কিছুটা অবনতি সত্ত্বেও মোদিকে শি জিনপিংয়ের পর এশিয়ার দ্বিতীয় কার্যকর আঞ্চলিক নেতা হিসেবে মূল্যায়ন করা হয়েছে।

তবে ভারতের জন্য কিছু নেতিবাচক দিকও তুলে ধরেছে গবেষণা প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে রুপির দরপতন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থনীতি পরিমাপের পদ্ধতিতে পরিবর্তন এবং বিদেশে ভারতীয় বিনিয়োগ প্রায় ২০ বিলিয়ন ডলার কমে যাওয়া।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মোদির নেতৃত্ব ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আগের তুলনায় ইতিবাচক মূল্যায়ন কিছুটা কমেছে। উপসাগরীয় অঞ্চলের সংঘাতের সময় ভারতের কূটনৈতিক তৎপরতা তুলনামূলকভাবে কম থাকাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে এসব সীমাবদ্ধতা সত্ত্বেও এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভারতের সামনে সম্ভাবনার ক্ষেত্র অনেক বিস্তৃত বলে মনে করছে লোয়ি ইনস্টিটিউট।

তথ্যসূত্র: এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শীত নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

শীত নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

৩০ নভেম্বরের মধ্যে চুক্তি সই, উদ্বোধন ১৬ ডিসেম্বর

তৃতীয় টার্মিনাল ৩০ নভেম্বরের মধ্যে চুক্তি সই, উদ্বোধন ১৬ ডিসেম্বর

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, দ্বিতীয় প্রভাবশালী নেতা মোদি

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, দ্বিতীয় প্রভাবশালী নেতা মোদি

বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারাহানা

বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারাহানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App