×

বিএনপি

ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না: হুইপ দুলু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না: হুইপ দুলু

সংগৃহীত ছবি

আওয়ামী লীগকে সন্ত্রাসী রাজনৈতিক দল আখ্যা দিয়ে দলটির রাজনীতি ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, ‘কোনো ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না।’ দলটির বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ হত্যার অভিযোগ তুলে তিনি এ মন্তব্য করেন।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগণের ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে দুলু বলেন, ‘বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ একটি টেরোরিস্ট রাজনৈতিক দল। যারা নৈরাজ্য করে, আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়, গাড়িতে আগুন দিয়ে মানুষ খুন করে। হেলপার-ড্রাইভারকে যারা পুড়িয়ে মারে, তারা কি কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে?’

তিনি আরও বলেন, ‘আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে। কার বিরুদ্ধে? এই সন্ত্রাসী রাজনৈতিক দলের বিরুদ্ধে, যারা ১৭ বছর ধরে নাটোরসহ সারা দেশের মানুষকে জিম্মি করে রেখেছে। সন্ত্রাস, অগ্নিসংযোগ, আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া কিংবা মানুষকে পুড়িয়ে ফেলার রাজনীতি বিএনপি করে না, তারেক রহমান করেন না, খালেদা জিয়াও কখনো করেননি।’

দুলু বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন এবং বিরোধীদলীয় নেতাও কয়েক দিন আগে সংসদে বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, সরকার ও বিরোধী দলের মধ্যে মতভেদ থাকতে পারে। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মতপার্থক্য নেই।’

তিনি আরও বলেন, ‘জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দল যেভাবে ৫ আগস্ট ফ্যাসিস্টকে ক্ষমতা থেকে নামিয়েছি, একইভাবে আগামী ডিসেম্বর, বিজয়ের মাসজুড়ে নাটোরের জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে থাকব।’

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম এবং সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা

হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা

‘চরম নির্বোধ’ ফজলুর রহমান সরকারকে বিব্রত করছেন

এমপি নাসের ‘চরম নির্বোধ’ ফজলুর রহমান সরকারকে বিব্রত করছেন

ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না: হুইপ দুলু

ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না: হুইপ দুলু

শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির

শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App