×

বলিউড

স্যান্ডউইচ বিক্রেতা থেকে বলিউডের টপ স্টার নায়িকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম

স্যান্ডউইচ বিক্রেতা থেকে বলিউডের টপ স্টার নায়িকা

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবি : সংগৃহীত

বলিউডে পা রাখার আগে একসময় কফি বানানো ও স্যান্ডউইচ তৈরি করে হাতখরচ চালাতেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সম্প্রতি চাকরি খোঁজার একটি অ্যাপে নিজের প্রোফাইলে অভিনেত্রী ও উদ্যোক্তার পাশাপাশি এই অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছেন তিনি।

শ্রদ্ধা জানিয়েছেন, বিদেশে পড়াশোনার সময় তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক কফি প্রস্তুতকারক সংস্থায় চাকরি করেছিলেন। সেখানে ওয়েটারের দায়িত্বে থেকে কফি বানানো থেকে শুরু করে স্যান্ডউইচসহ বিভিন্ন ধরনের খাবার তৈরি করতেন।

অভিনেত্রীর ভাষ্যে, ২০০৫ সালে বস্টনে পড়াশোনার সময় ওই সংস্থায় কাজ করতাম। তখন যাদের কফি বানিয়ে খাইয়েছি, তাদের সবার কাছেই ক্ষমা চাইছি।

আরো পড়ুন : রণবীরকে নিয়ে যে মন্তব্য করলেন অনুরাগ কাশ্যপ

তবে তিনি দাবি করেছেন, কফি যতটা ভালো বানাতে পারেননি, স্যান্ডউইচ বানানোয় তিনি বেশ দক্ষ হয়ে উঠেছিলেন।

এখন অবশ্য পরিস্থিতি বদলে গেছে। প্রায় ১৩ বছরের পরিশ্রমের পর শ্রদ্ধা কাপুর আজ বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। অল্প বয়সে সিনেমায় নাম লেখানোর প্রচলিত ধারা না মেনে তিনি প্রথমে বিদেশে উচ্চশিক্ষা শেষ করেন, এরপর দেশে ফিরে পা রাখেন অভিনয়জগতে এবং ধীরে ধীরে শক্ত করে নেন নিজের জায়গা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App