আমি কিছুই পরোয়া করি না: তাপসী পান্নু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম
অভিনেত্রী তাপসী পান্নু। ছবি: সংগৃহীত
বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী তাপসী পান্নু পাপারাজ্জিদের সঙ্গে তর্কে-বিতর্কে জড়িয়ে প্রায় সময় খবরের শিরোনাম হয়েছেন। যার কারণে তার ভক্ত-অনুরাগীদের একাংশ তাকে ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলেও সম্বোধন করেন। এবার এই তুলনা নিয়ে মুখ খুলেছেন তাপসী।
তাপসী জানান, ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে সম্বোধন করাকে তিনি কোনো গালি নয়, বরং প্রশংসা হিসেবেই দেখেন। অভিনেত্রী বলেন, ‘জয়া বচ্চন খুব ভালো একজন অভিনেত্রী। আমার সঙ্গে ওনার তুলনা করে মানুষ আসলে আমার প্রতিই সদয় হচ্ছেন। সত্যি বলতে, আমি কিছুই পরোয়া করি না।’
-6aa3cad187eea.jpg)
তাপসী আরও বলেন, ‘আমি কাউকে গালিগালাজ করি না। আমার সীমারেখা খুব স্পষ্ট। আর যে মহিলার নিজের সীমারেখা পরিষ্কার, তাকে অনেকের কাছেই ভয়ংকর মনে হয়।’
ছবিশিকারিদের সঙ্গে তর্কে-বিতর্কে জড়ানোর কারণ জানিয়ে তাপসী বলেন, ‘বড় হওয়ার পর বাবা-মা ছাড়া আর কেউ আমার ওপর চিৎকার করে কথা বলেনি। অথচ ওরা বারবার তাপসী, তাপসী বলে চিৎকার করে। আমি কখনো তাদের সঙ্গে এই সুরে কথা বলিনি। তার পরও যদি তারা আমাকে রাগী বলেন, তাহলে হয়তো রাগ শব্দটার অর্থই তাঁরা জানেন না।’
-6aa3cade0bc81.jpg)
তাপসী জানান, তিনি যখন সত্যিই রেগে যান, তখন চুপ হয়ে যান এবং কথা বলা বন্ধ করে দেন। তিনি সবসময়ই পাপারাজ্জিদের সম্মান দিয়েছেন।
