‘বিগ বস’-এ যেতে চাননি নোরা, কিন্তু গেলেন কোন শর্তে?
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম
অভিনেত্রী নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী ও সংগীতশিল্পী নোরা ফাতেহি ক্যারিয়ারের শুরুতে একাধিক প্রজেক্টে কাজ করেও ঠিকমতো পারিশ্রমিক পাচ্ছিলেন না। সেই সময়ই আসে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ৯’-এ অংশ নেওয়ার প্রস্তাব।
শুরুতে প্রতিযোগী হিসেবে শোতে যেতে আগ্রহী না থাকলেও শেষ পর্যন্ত বিশেষ এক শর্তে রাজি হন নোরা। এক সাক্ষাৎকারে নিজেই সেই সময়ের অভিজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী, নৃত্যশিল্পী ও সংগীতশিল্পী।
ভারতের রিয়েলিটি শো ‘বিগ বস ৯’এ অংশ নিয়েই তুমুল জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও সংগীতশিল্পী নোরা ফাতেহি। তবে শুরুতেই প্রতিযোগী হিসেবে এতে যোগ দিতে চাননি তিনি। এক বিশেষ শর্তে রাজি হয়েছিলেন নোরা। যা নিজেই জানিয়েছেন এ সুন্দরী।

এক সাক্ষাৎকারে নোরা জানান, ক্যারিয়ারের শুরুতে একাধিক প্রজেক্টে কাজ করেছিলেন। কিন্তু তাকে ঠিকমতো পারিশ্রমিক দেওয়া হচ্ছিল না। সেসময় অভিনেত্রীর কাছে বিগ বসের অফার আসে।
শুরুতে প্রস্তাব ফিরিয়ে দিলেও পরে জানতে পারেন, সেখানে প্রতিযোগী হয়ে অংশ নিলে তিনি পারিশ্রমিক পাবেন এবং এই মঞ্চ তাকে পরিচিতও এনে দেবে, তাই নোরা রাজি হয়ে যান। তবে তিনি জুড়ে দেন এক বিশেষ শর্ত।

নোরা বলেন, ‘রিয়্যালিটি শো খারাপ নয়। এটাও একটা মঞ্চ। বুদ্ধি করে ব্যবহার করতে পারলে খুব দ্রুত এখান থেকেও পরিচিতি পাওয়া যায়। আমি ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ ছিলাম, তাই বেশি দিন সেখানে থাকার কথা ছিল না। ভাবলাম, এর বদলে অন্য কিছু পাওয়া যায় কি না।’
তিনি আরও বলেন, ‘আমি খুবই চাইতাম ‘ঝলক দিখলা যা’-য় যোগ দিতে। একই চ্যানেলের অনুষ্ঠান। তাই ওদের বলেছিলাম, আমাকে ‘ঝলক দিখলা যা’ দিতে হবে, তার বদলে আমি ‘বিগ বস’এ অংশ নিব। তাই পরে আমি ‘ঝলক’-এ যোগ দিতে পেরেছিলাম।
