×

বলিউড

মেয়েদের দেখলেই বুক ধড়ফড় করত: বিজয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পিএম

মেয়েদের দেখলেই বুক ধড়ফড় করত: বিজয়

ছবি: সংগৃহীত

রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা ভারতের দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত তারকা দম্পতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন তারা। সেখানেই নিজেদের ছোটবেলার অভিজ্ঞতা ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তারা।

বর্তমানে আসন্ন ‘রণবলী’ সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন বিজয়-রাশমিকা। সিনেমাটির প্রচার অনুষ্ঠানে হাজির হয়েই জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা জানান এ দম্পতি। বিজয়-রাশমিকার শৈশব কেটেছে বোর্ডিং স্কুলে। তবে তাদের দুজনের ছোটবেলা ছিল সম্পূর্ণ আলাদা।

ছেলেদের বোর্ডিং স্কুলে বেড়ে ওঠার কারণে একটা সময় মেয়েদের সঙ্গে কথা বলতে ভয় পেতেন বিজয়। আর ভাষা ও উচ্চারণের ভিন্নতার জেরে স্কুলজীবনে বারবার কোণঠাসার শিকার হতে হয়েছিল রশ্মিকাকে।

এ প্রসঙ্গে বিজয় বলেন, ‘আমি হায়দরাবাদে জন্মেছি। ছ’বছর বয়সে আমাকে অন্ধ্রপ্রদেশের একটি বোর্ডিং স্কুলে পাঠানো হয়। সেখানে ছেলেদের হোস্টেল ছিল। ছয় বছর বয়স থেকে ১৫ বছর পর্যন্ত সেখানেই বড় হয়েছি। দশম শ্রেণি পাস করার পরে হায়দরাবাদে ফিরি।’

তিনি আরও বলেন, ‘ছয় বছর থেকে ১৫ বছর পর্যন্ত ছেলেদের হোস্টেলে থাকলে এমনটাই হয়। মহিলা শিক্ষক ছাড়া কোনো মেয়েকে দেখতাম না। দূর থেকে মেয়েদের দেখা যেন আলাদা কোনো বিষয় ছিল।’

বিজয়ের কথায়, ‘বয়ঃসন্ধির সময়ে বাড়ি ফিরলাম। স্বাভাবিকভাবেই মেয়েদের প্রতি আকর্ষণ তৈরি হচ্ছিল, কিন্তু তাদের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, সেটাই জানতাম না। প্রথম দুই বছর কোনো মেয়ের সঙ্গে কথা বলিনি। স্কুলের বাসে মেয়েরা কথা বলতে এলে জানালার বাইরে তাকিয়ে থাকতাম।’

সূত্র: আনন্দবাজার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলেজে এখনো আসন খালি কেনো, জানালেন শিক্ষামন্ত্রী

কলেজে এখনো আসন খালি কেনো, জানালেন শিক্ষামন্ত্রী

গুম ও হত্যা মামলায় আ.লীগের সাবেক এমপি মুক্তা কারাগারে

গুম ও হত্যা মামলায় আ.লীগের সাবেক এমপি মুক্তা কারাগারে

হেলিকপ্টারে আখাউড়া দেখার ব্যতিক্রমী আয়োজন

হেলিকপ্টারে আখাউড়া দেখার ব্যতিক্রমী আয়োজন

৪০ কেজির বদলে ২৫ কেজি: জেলেদের চাল ‘আত্মসাত করল’ চেয়ারম্যান

৪০ কেজির বদলে ২৫ কেজি: জেলেদের চাল ‘আত্মসাত করল’ চেয়ারম্যান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App