×

রাজধানী

শ্রমিকের অধিকার ও প্রতিষ্ঠানের সাফল্য নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার আহ্বান বিমানমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:২২ পিএম

শ্রমিকের অধিকার ও প্রতিষ্ঠানের সাফল্য নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার আহ্বান বিমানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

বিরোধ বা বৈরিতা নয়, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে প্রতিষ্ঠানের সাফল্য অর্জন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন’-এর অভিষেক ও পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, একটি প্রতিষ্ঠানের সাফল্য ও অগ্রগতির প্রধান শক্তি হলো দক্ষ, অভিজ্ঞ ও আন্তরিক কর্মীরা। প্রতিষ্ঠানের সুনাম, ঐতিহ্য ও অগ্রযাত্রা ধরে রাখতে কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কর্মচারীদের শুধু প্রতিষ্ঠানের কর্মী হিসেবে নয়, বরং প্রতিষ্ঠানের উন্নয়নের অংশীদার হিসেবে বিবেচনা করতে হবে।

শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কর্মচারীদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণ, নিরাপদ ও সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি। কর্মীদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানের উন্নয়নেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শ্রমিকদের সমস্যা ও দাবি আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, কোনো ন্যায্য দাবি বা সমস্যা থাকলে তা গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এসব দাবি যথাযথভাবে কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হবে। বিরোধের পরিবর্তে পারস্পরিক সহযোগিতা এবং বৈরিতার পরিবর্তে সৌহার্দ্য বজায় রেখে কাজ করলে শ্রমিকদের অধিকার সুরক্ষিত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

নবনির্বাচিত ইউনিয়ন কমিটির প্রতি প্রত্যাশা জানিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানের সেবার মান উন্নয়ন ও ব্যবসায়িক সাফল্য অর্জনে নবনির্বাচিত কমিটিকে সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের আলোকে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং পর্যটন ও আতিথেয়তা খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, নবনির্বাচিত ইউনিয়নের নেতারা এবং বাংলাদেশ সার্ভিসেসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নগর উন্নয়ন শুধু অবকাঠামো নয়, নাগরিকদের সুস্থতা ও বিনোদনও জরুরি

বিমানমন্ত্রী নগর উন্নয়ন শুধু অবকাঠামো নয়, নাগরিকদের সুস্থতা ও বিনোদনও জরুরি

৯১ রানে অলআউট বাংলাদেশ, অবাক নন নরকিয়া

৯১ রানে অলআউট বাংলাদেশ, অবাক নন নরকিয়া

শ্রমিকের অধিকার ও প্রতিষ্ঠানের সাফল্য নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার আহ্বান বিমানমন্ত্রীর

শ্রমিকের অধিকার ও প্রতিষ্ঠানের সাফল্য নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার আহ্বান বিমানমন্ত্রীর

‘ওরা ফুটবল বোঝে না’

‘ওরা ফুটবল বোঝে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App