×

ব্যবসা-বাণিজ্য

ফার্নেস তেলে স্বস্তি, দাম কমেছে ১৬ টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম

ফার্নেস তেলে স্বস্তি, দাম কমেছে ১৬ টাকা

ছবি : সংগৃহীত

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিপিসি সরবরাহ করা ফার্নেস অয়েলের দাম ভোক্তা পর্যায়ে লিটারে প্রায় ১৬ টাকা কমিয়েছে। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ফার্নেস তেল বিক্রি হবে ৭১ টাকা ১০ পয়সায়। ফার্নেস অয়েল মূলত বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পকারখানায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এর আগে প্রতি লিটার এ জ্বালানির দাম ছিল ৮৬ টাকা।

রোববার ( ২২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করা হয়েছে।

ফার্নেস অয়েল (এইচএফও)-এর মূল্য হার পুনর্নির্ধারণের জন্য বিপিসি ২০২৫ সালের ২০ জানুয়ারি কমিশনে প্রস্তাব দাখিল করে। এই প্রস্তাবের ধারাবাহিকতায় মেঘনা পেট্রোলিয়াম, স্টান্ডার্ড এশিয়াটিক অয়েল, যমুনা অয়েল কোম্পানি এবং পদ্মা অয়েল কোম্পানি ফার্নেস তেলের বিপণনে কোম্পানির বিপণন চার্জ এবং সমন্বিত পরিবহন চার্জ বৃদ্ধির প্রস্তাব কমিশনে জমা দেয়। এই প্রস্তাবগুলোর ওপর গত ২৯ জানুয়ারি কমিশন গণশুনানি গ্রহণ করে।

বিইআরসি জানায়, বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ করে বিপিসির ফার্নেস অয়েলের ভোক্তা পর্যায়ের মূল্য হার, ফার্নেস অয়েল বিপণনে তেল বিপণন কোম্পানিগুলোর চার্জ এবং সমন্বিত পরিবহন চার্জ পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি আরও জানায়, ফার্নেস অয়েল বিপণনে পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল এর বিপণন চার্জ প্রতি লিটার শূন্য দশমিক ৭১ টাকা এবং সমন্বিত পরিবহন চার্জ প্রতি লিটার ১ দশমিক ২০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেহরানে গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্য করে হামলা

তেহরানে গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্য করে হামলা

সদরপুরে আটকা পড়া শিশু,ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

সদরপুরে আটকা পড়া শিশু,ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

জাবিতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাবিতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুইজ কম্পিটিশন জিনিয়াস কিডস ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে ২৯ রমজান

কুইজ কম্পিটিশন জিনিয়াস কিডস ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে ২৯ রমজান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App