×

ব্যবসা-বাণিজ্য

জেনে নিন দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১১:২৮ এএম

জেনে নিন দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারো দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ঘোষণায় জানায়, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয় এবং রোববার (৫ এপ্রিল) সারাদেশে একই দরে স্বর্ণ বিক্রি হচ্ছে।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের প্রভাবে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (খাঁটি স্বর্ণ) দাম বেড়েছে। এর প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায়।

এর আগে গত ৩১ মার্চ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো মাইক বিভ্রাট, সংসদ অধিবেশনে বিরতি

আবারো মাইক বিভ্রাট, সংসদ অধিবেশনে বিরতি

বৈসাবি উৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পাহাড়

বৈসাবি উৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পাহাড়

৪৮১ ‘অমুক্তিযোদ্ধা’র গেজেট বাতিল

৪৮১ ‘অমুক্তিযোদ্ধা’র গেজেট বাতিল

ইরানি ড্রোন হামলায় কুয়েতের তেলক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইরানি ড্রোন হামলায় কুয়েতের তেলক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App