×

ব্যবসা-বাণিজ্য

আরো এক দফা কমে আজ কত দরে বিক্রি হচ্ছে স্বর্ণ ?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:৪৯ এএম

আরো এক দফা কমে আজ কত দরে বিক্রি হচ্ছে স্বর্ণ ?

সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আরো এক দফা কমেছে। ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট বা ভালো মানের স্বর্ণ ৩ হাজার ২৬৬ টাকা  কমিয়ে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (৬ জুলাই) দুপুর ১২টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন নির্ধারিত স্বর্ণের এ দাম গতকাল দুপুর ১২টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। এরপর দামের আর পরিবর্তন না হওয়ায় আজ বুধবারও (০৮ জুলাই) বিক্রি হবে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সবশেষ শুক্রবার (৩ জুলাই) ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছিল বাজুস। 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৪৩ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪৩ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারও পরাজয়ে উন্মাদের মতো উল্লাস করতে হয় না: চঞ্চল চৌধুরী

কারও পরাজয়ে উন্মাদের মতো উল্লাস করতে হয় না: চঞ্চল চৌধুরী

টানা বৃষ্টিতে সাজেকের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ

টানা বৃষ্টিতে সাজেকের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ

চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা

চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৩২, মামলা ৫৪

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৩২, মামলা ৫৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App