×

ব্যবসা-বাণিজ্য

শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট ও এমডি শু শিয়ং

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:৪৩ পিএম

শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট ও এমডি শু শিয়ং

শু শিয়ং। ছবি: সংগৃহীত

শেভরন বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন শু শিয়ং। তিনি শনিবার (১ আগস্ট) থেকে দায়িত্ব গ্রহণ করেছেন।

শু শিয়ং এরিক এম. ওয়াকারের স্থলাভিষিক্ত হলেন, যিনি গত ছয় বছর ধরে শেভরন বাংলাদেশ-এর নেতৃত্ব দিয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শু শিয়ং সর্বশেষ শেভরন চায়নার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ভূমিকায় তিনি কোম্পানির আপস্ট্রিম ব্যবসা ও জ্বালানি মূল্য শৃঙ্খল কার্যক্রম এবং একাধিক যৌথ উদ্যোগে পরিচালিত ব্যবসায় নেতৃত্ব দিয়েছেন।

আরো পড়ুন: এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

২০০৭ সালে শেভরনে যোগদানের পর থেকে শু শিয়ং কৌশল নির্ধারণ, পূর্বাভাস, ট্রেডিং, পরিচালনা এবং পরিকল্পনাসহ বিভিন্ন ক্ষেত্রে ঊর্ধ্বতন নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি শীর্ষ নেতৃত্বকে কৌশলগত পরামর্শ প্রদান, বিনিয়োগ সিদ্ধান্তে সহায়তা, নতুন বাণিজ্যিক সুযোগ বিকাশ এবং গুরুত্বপূর্ণ অংশীদার ও বাজার-সংশ্লিষ্ট সম্পর্ক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শু শিয়ং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App