×

ফুটবল

এমবাপ্পেকে ছাড়িয়ে নতুন রেকর্ড ইয়ামালের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৫ এএম

এমবাপ্পেকে ছাড়িয়ে নতুন রেকর্ড ইয়ামালের

ফাইল ছবি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক কীর্তি গড়েই চলেছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। এবার ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ গোল করা কিশোর ফুটবলার হওয়ার রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ১৯ বছর বয়সেই এই মাইলফলক স্পর্শ করেছেন স্পেনের এই প্রতিভাবান ফুটবলার।

মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যাস্টন ভিলার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গোল করে নতুন এই রেকর্ড গড়েন ইয়ামাল। বার্সেলোনার মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে ম্যাচের সপ্তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জালের দেখা পান তিনি। তার নিখুঁত বাঁকানো শট ঠেকাতে ব্যর্থ হন অ্যাস্টন ভিলার গোলরক্ষক জিওন সুজুকি।

এই গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। এর আগে ১৩ গোল নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। অবশ্য প্রতিযোগিতাটিতে এমবাপ্পের মোট গোলসংখ্যা এখন ৭২।

ইয়ামালের রেকর্ডটির বিশেষত্ব হলো, মাত্র ৩৭ ম্যাচ খেলেই ১৪ গোল করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে এর আগেও বেশ কয়েকটি বয়সভিত্তিক রেকর্ড নিজের করে নিয়েছেন বার্সেলোনার এই তরুণ তারকা।

প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে ম্যাচের শুরুর একাদশে খেলার রেকর্ডও রয়েছে তার দখলে। মাত্র ১৬ বছর ৮৩ দিন বয়সে পোর্তোর বিপক্ষে ইউরোপীয় প্রতিযোগিতায় অভিষেক হয়েছিল ইয়ামালের।

এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে গোল ও অ্যাসিস্ট করা, সেমিফাইনালে গোল করা এবং ১৮ ও ১৯ বছর বয়সে পা দেওয়ার আগপর্যন্ত সর্বোচ্চ গোল করার মতো কীর্তিও রয়েছে তার ঝুলিতে।

এদিকে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে ইয়ামালের গোলের পর জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই হারের ফলে চলতি চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে প্রথমবারের মতো পয়েন্ট হারায় অ্যাস্টন ভিলা। অন্যদিকে, গুরুত্বপূর্ণ এই জয়ের সুবাদে সাময়িকভাবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে কাতালান ক্লাবটি।

চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে রয়েছেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে ১৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ১১টি গোল করিয়েছেন তিনি। সম্প্রতি ব্যালন ডি’অর পুরস্কারের লড়াইয়ে তৃতীয় স্থান অর্জন করেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।

সব মিলিয়ে বয়সের তুলনায় অবিশ্বাস্য ধারাবাহিকতায় একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ইয়ামাল। তার এমন পারফরম্যান্সে বার্সেলোনার সমর্থকদের প্রত্যাশাও বাড়ছে। ফুটবলবিশ্বের নজর এখন এই তরুণ তারকার পরবর্তী কীর্তির দিকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজীপুরে বিক্ষোভে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

গাজীপুরে বিক্ষোভে আহত পোশাকশ্রমিকের মৃত্যু অর্ধশতাধিক কারখানায় ছুটি

‘আপা আসবে তাই চলে যাচ্ছি’

‘আপা আসবে তাই চলে যাচ্ছি’

এমবাপ্পেকে ছাড়িয়ে নতুন রেকর্ড ইয়ামালের

এমবাপ্পেকে ছাড়িয়ে নতুন রেকর্ড ইয়ামালের

টিয়ারশেল ও ইট-পাটকেলে রণক্ষেত্র নারায়ণগঞ্জ

শ্রমিক-পুলিশ সংঘর্ষ টিয়ারশেল ও ইট-পাটকেলে রণক্ষেত্র নারায়ণগঞ্জ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App