×

ঢাকা

গাজীপুরে বিক্ষোভে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

অর্ধশতাধিক কারখানায় ছুটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম

গাজীপুরে বিক্ষোভে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিকে শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতির কারণে গাজীপুরের অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

নিহত তৌফিক শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের তবিবুর রহমান তবি খানের ছেলে। তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় লায়লা গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

তৌফিকের স্বজনেরা জানান, প্রায় পাঁচ বছর ধরে তিনি বাংলাবাজার এলাকায় থেকে পোশাক কারখানায় কাজ করছিলেন। গত সোমবার নোমান গ্রুপের টেরিটোরি গার্মেন্টসের সামনে শ্রমিক আন্দোলন চলাকালে সংঘটিত হামলার ঘটনা মুঠোফোনে ধারণ করার চেষ্টা করেন তিনি। এ সময় হামলাকারীরা তাঁর ওপর চড়াও হয়ে মারধর করে। এতে গুরুতর আহত হন তৌফিক।

পরে সহকর্মী শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

তবে ঘটনার বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন। তিনি জানান, একটি কারখানা বন্ধ করার জন্য বহিরাগত কিছু লোক সেখানে গিয়ে চাপ সৃষ্টি করে। কারখানা কর্তৃপক্ষ এতে রাজি না হওয়ায় বহিরাগতদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে এক শ্রমিক গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার সময় সেখানে পুলিশের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।

এদিকে শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে গাজীপুরের অর্ধশতাধিক তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে কারখানাগুলোর পক্ষ থেকে জারি করা পৃথক নোটিশে এ তথ্য জানা গেছে। কোনো কারখানায় এক দিনের, আবার কোনো কারখানায় দুই থেকে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, এখন পর্যন্ত বেশ কয়েকটি কারখানা বন্ধের খবর তাঁরা পেয়েছেন। তবে বিজিএমইএ কারখানা বন্ধ না রাখার ঘোষণা দিয়েছে বলেও তাঁরা জানতে পেরেছেন।

শ্রমিক অসন্তোষের মধ্যে একদিকে সংঘর্ষে প্রাণহানি, অন্যদিকে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণার ঘটনায় গাজীপুরের পোশাকশিল্পাঞ্চলে অস্থিরতা আরও বেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান

নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান

কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়জয়কার, অভিনন্দন ট্রাম্পের

কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়জয়কার, অভিনন্দন ট্রাম্পের

গাজীপুরে বিক্ষোভে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

গাজীপুরে বিক্ষোভে আহত পোশাকশ্রমিকের মৃত্যু অর্ধশতাধিক কারখানায় ছুটি

‘আপা আসবে তাই চলে যাচ্ছি’

‘আপা আসবে তাই চলে যাচ্ছি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App