×

যুক্তরাষ্ট্র

কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়জয়কার, অভিনন্দন ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম

কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়জয়কার, অভিনন্দন ট্রাম্পের

ছবি: সংগৃহীত

সেনেট ও প্রতিনিধি পরিষদে জয় পেয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। ডনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির বাকি সময়ে তাদের হাতে থাকবে দেশটির আইনসভার নিয়ন্ত্রণ।

রিপাবলিকান পার্টির জন্য এটি ঐতিহাসিক পরাজয়। অন্যদিকে, ডেমোক্র্যাটদের বেশিরভাগ নেতা কয়েক মাস আগেও এত বড় জয় কল্পনা করেননি।

ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, ডেমোক্র্যাটরা ‘ভালো করেছে’। আমি কিছুটা অবাক হয়েছি।

সেনেট নির্বাচনে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কয়েকটি অঙ্গরাজ্যে অপ্রত্যাশিত জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। এর মধ্যে রয়েছে টেক্সাস, ওহাইও ও কানসাস। কানসাসে প্রায় শত বছরের মধ্যে এবারই প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী জয় পেয়েছেন।


কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ায় আগামী দুই বছর প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে বাধা দিতে পারবে ডেমোক্র্যাটরা। এমনকি ট্রাম্পকে তৃতীয়বারের মতো অভিশংসনের উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে তাদের।

এদিকে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে ফক্স নিউজের সঙ্গে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ সময় ইরানের কিছু অংশে যুক্তরাষ্ট্র হামলার পরিকল্পনা করছে বলে প্রকাশিত খবর প্রসঙ্গেও কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, “আমাদের বড় কিছু করতে হবে।”

এতে ‘বড় ধরনের আঘাত’ হানার বিষয়ও থাকতে পারে বলে জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “তারা কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।”


এরপর মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ফলাফলে জ্বালানির উচ্চমূল্যের প্রভাবের কথাও স্বীকার করেন ট্রাম্প। তিনি বলেন, মানুষকে জ্বালানির জন্য বেশি দাম দিতে হওয়ায় তারা ‘খুশি ছিল না’।

কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সিনেটের পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে ২২০ আসনে জয় পেয়েছে। ট্রাম্পের দল রিপাবলিকানরা পেয়েছে ১২৬ আসন।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রিপাবলিকানদের কাছ থেকে এ পর্যন্ত নতুন করে ২৫টি আসন ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন ২১৮ আসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কর্মী নিচ্ছে মেঘনা গ্রুপ

কর্মী নিচ্ছে মেঘনা গ্রুপ

নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান

নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান

কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়জয়কার, অভিনন্দন ট্রাম্পের

কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়জয়কার, অভিনন্দন ট্রাম্পের

গাজীপুরে বিক্ষোভে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

গাজীপুরে বিক্ষোভে আহত পোশাকশ্রমিকের মৃত্যু অর্ধশতাধিক কারখানায় ছুটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App