×

ব্যবসা-বাণিজ্য

বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় থাইল্যান্ড, শিগগিরই চুক্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৬:৩১ পিএম

বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় থাইল্যান্ড, শিগগিরই চুক্তি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। দেশটির নির্মাণ, কৃষি, হালাল ফ্যাক্টরিসহ বিভিন্ন খাতে কর্মীসংকট মোকাবিলায় বাংলাদেশকে পঞ্চম দেশ হিসেবে কর্মী নিয়োগের তালিকায় যুক্ত করতে চায় দেশটি।

বুধবার (১২ আগস্ট) ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে থাইল্যান্ডের শ্রমবিষয়ক সিনেট স্ট্যান্ডিং কমিটির একটি প্রতিনিধিদলের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়।

থাইল্যান্ডের শ্রমবিষয়ক সিনেট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিতরুত্তি সুথিনন জানান, বর্তমানে চারটি দেশের সঙ্গে কর্মী নিয়োগে থাইল্যান্ডের চুক্তি রয়েছে। তবে কম্বোডিয়ার সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কারণে দেশটি থেকে নির্মাণ, হালাল ফ্যাক্টরি ও কৃষি খাতে কর্মী নেওয়া বন্ধ রয়েছে। ফলে সৃষ্ট কর্মীসংকট পূরণে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার বিষয়ে আগ্রহী থাইল্যান্ড।

তবে বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থাইল্যান্ডে অবস্থান, দেশটিকে তৃতীয় কোনো দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে ব্যবহার এবং মানবপাচারের মতো বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন থাই প্রতিনিধিদলের সদস্যরা।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান

থাই পক্ষের প্রস্তাবকে স্বাগত জানিয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এসব উদ্বেগ দ্রুত সমাধান করে শিগগিরই দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

সাক্ষাতে মন্ত্রী বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫৪তম বার্ষিকীও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশি নাগরিকদের জন্য কার্যকর কর্মসংস্থানের সুযোগ তৈরিতে থাইল্যান্ডের উদ্যোগকে স্বাগত জানান তিনি।

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নৈতিক ও দায়িত্বশীল নিয়োগব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তাঁর মতে, নিয়োগের প্রাথমিক ব্যয় নিয়োগকর্তাকে বহন করতে হবে। পাশাপাশি স্থানীয় ভাষায় প্রমিত কর্মসংস্থান চুক্তি, ন্যায্য মজুরি, আবাসন ও চিকিৎসাবিমাসহ কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, থাইল্যান্ডের দক্ষ জনশক্তির প্রয়োজন রয়েছে, অন্যদিকে বাংলাদেশের রয়েছে বিপুল কর্মী। তিনি সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য থাই প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান।

মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, থাইল্যান্ডে ‘ব্লু কলার’ কর্মীর পাশাপাশি ‘হোয়াইট কলার’ পেশাতেও বাংলাদেশে উপযুক্ত জনশক্তি রয়েছে। তবে স্বচ্ছ, কম খরচের নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার পাশাপাশি কর্মীদের অধিকার সুরক্ষায় দুই দেশকে যৌথভাবে কাজ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে

ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে

‘যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে হত্যা করব’

বাদীকে হুমকি ‘যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে হত্যা করব’

ডুবে গেল লবণ বোঝাই বলগেট, প্রাণ গেল বৃদ্ধের

ডুবে গেল লবণ বোঝাই বলগেট, প্রাণ গেল বৃদ্ধের

যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার

চুক্তি ১২ বছরের যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App