×

জাতীয়

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করে। হাসপাতালে ভর্তির বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী। 

তিনি বলেন, আজ সকালে হঠাৎ হৃদ্‌যন্ত্রে সমস্যা নিয়ে কন্টিনেন্টাল হাসপাতালে গেলে ডাক্তাররা তাকে এনজিওগ্রামসহ কিছু পরীক্ষা নিরীক্ষা করে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি এবং ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পরশু থেকে তিনি অফিস করবেন। 

হাসপাতালটির চিকিৎসক ডা. ফজলে রাব্বি বলেন, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

ব্যবসায়ীকে আটকে ৩ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ব্যবসায়ীকে আটকে ৩ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

গারো পাহাড়ে পিঁপড়ার ডিমেই বেঁচে থাকার স্বপ্ন

গারো পাহাড়ে পিঁপড়ার ডিমেই বেঁচে থাকার স্বপ্ন

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি বৃদ্ধি

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি বৃদ্ধি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App