×

ক্যাম্পাস

জবিতে প্রক্টর, প্রভোস্ট, ছাত্রকল্যাণ পরিচালক নিয়োগসহ বড় রদবদল

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ পিএম

জবিতে প্রক্টর, প্রভোস্ট, ছাত্রকল্যাণ পরিচালক নিয়োগসহ বড় রদবদল

নতুন দায়িত্বপ্রাপ্ত তিন কর্মকর্তা। ছবি : ভোরের কাগজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বডিতে বড় রদবদল হয়েছে। রেজিস্ট্রার দপ্তর, প্রক্টর, উপাচার্য দপ্তরে নতুন নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিয়োগ দেয়া হয়।

নতুন প্রক্টর হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে এ এম রিফাত হাসান ও প্রভোস্ট হিসেবে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. সাবিনা শারমিনকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনজনকেই পরবর্তী দুই বছরের জন্য এ দায়িত্ব দেয়া হয়েছে। বিধি মোতাবেক তারা সকল ভাতাদি পাবেন।

আরো পড়ুন : বর্ণাঢ্য আয়োজনে ঢাবি সাংবাদিক সমিতির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১২ জন কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার সৈয়দ ফারুখ হোসেনকে উপাচার্য দপ্তর থেকে রেজিস্ট্রার দপ্তরে, মো. আল হেলাল উদ্দিনকে উপাচার্য দপ্তর থেকে গবেষণা সেলে, মোহাম্মদ মনসুর আলমকে পরিবহন পুল থেকে উপাচার্য দপ্তরে, মোহাম্মদ জামাল হোসেনকে গবেষণা দপ্তর থেকে উপাচার্য দপ্তরে, অপূর্ব কুমার সাহাকে রেজিস্ট্রার দপ্তর থেকে পরিবহন পুলে, মোহাম্মদ ইমরান হোসেনকে উপাচার্য দপ্তর থেকে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে, মোহাম্মদ আনোয়ার হোছাইনকে রেজিস্ট্রার দপ্তর থেকে উপাচার্য দপ্তরে (পিএস টু ভিসি) বদলি করা হয়েছে।

সহকারী রেজিস্ট্রার মো. এনামুল হকে সমাজবিজ্ঞান বিভাগ থেকে কলা অনুষদের ডিন কার্যালয়ে, এস এম এনামুল হকে ডিন কার্যালয় থেকে রেজিস্ট্রারের ব্যক্তিগত শাখায়, মো. ময়নাল হককে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে ভাস্কর্য বিভাগে, রোকসানা আফরোজ রিয়াকে রেজিস্ট্রার দপ্তর থেকে দর্শন বিভাগে, সেকশন অফিসার (গ্রেড-১) ইসরাত জাহানকে রেজিস্ট্রার দপ্তর থেকে সমাজবিজ্ঞান বিভাগে বদলি করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App