×

ক্যাম্পাস

এনটিআরসিএ ইস্যুতে নতুন কর্মসূচি ঘোষণা ডাকসুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৫৯ পিএম

এনটিআরসিএ ইস্যুতে নতুন কর্মসূচি ঘোষণা ডাকসুর

ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা স্থানীয় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

সোমবার (১০ আগস্ট) ডাকসুর ভিপি সাদিক কায়েম এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সরকার শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করলে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্র জমায়েত অনুষ্ঠিত হবে।

ডাকসু নেতারা জানান, শিক্ষক নিয়োগে মেধাভিত্তিক ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার দাবিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা মনে করেন, এনটিআরসিএর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়োগের পরিবর্তে প্রতিষ্ঠানভিত্তিক কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়া হলে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির আশঙ্কা তৈরি হতে পারে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

একই সঙ্গে সারাদেশের বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের এই প্রতিবাদ কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে ডাকসু।

এর আগে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার সম্ভাব্য সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবাদ ও কর্মসূচি পালনের ঘোষণা আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসির বাবার শেষ বিদায়ে ড্রোনের হানা, আটক ১

মেসির বাবার শেষ বিদায়ে ড্রোনের হানা, আটক ১

আইসিসির মাসসেরার দৌড়ে তানজিদ তামিম

আইসিসির মাসসেরার দৌড়ে তানজিদ তামিম

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই

এনটিআরসিএ ইস্যুতে নতুন কর্মসূচি ঘোষণা ডাকসুর

এনটিআরসিএ ইস্যুতে নতুন কর্মসূচি ঘোষণা ডাকসুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App