×

রাজধানী

দুর্ঘটনায় রক্তাক্ত ব্যক্তিকে ফেলে পালাননি বাসচালক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২০, ১০:৪০ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাস ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৫৫ বছর। এই ঘটনায় ঘাতক বাসটি জব্দ ও এর চালককে আটক করেছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঠিকানা পরিবহনের বাস চালক সাইদুল ইসলাম অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তিনি নিজে জানান তার চালিত বাসেই সন্ধ্যার পরপরই যাত্রাবাড়ি থানাধীন সাইনবোর্ড বাঁশপট্টি এলাকায় রাস্তা পার হবার সময় ধাক্কা লাগে ওই ব্যাক্তির। এরপর বাস চালকই তাকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার পরপরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বাস চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বাসটিও জব্দ করেছে থানা পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট কবে, যা জানা গেল

সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট কবে, যা জানা গেল

জাকসুর এক বছরে সাড়ে ৩ কোটি টাকার কাজ

জাকসুর এক বছরে সাড়ে ৩ কোটি টাকার কাজ

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App