×

রাজধানী

করোনায় আনসারের সহকারি প্লাটুন কমান্ডারের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২০, ০৯:৫১ পিএম

করোনায় আনসারের সহকারি প্লাটুন কমান্ডারের মৃত্যু

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারি প্লাটুন কমান্ডার মো. আব্দুর রউফের (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) চিকিৎসাধীন অবস্থায় গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার খামার নড়াইলে তার মৃত্যু হয়।

তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়ন্ত্রণাধীন মোবাইল কর্মরত ছিলেন। এই নিয়ে আনসার বাহিনীর তিনজন সদস্য প্রাণ হারালেন।

আনসার ও ভিডিপি সদর দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, গত ১০ জুন তিনি ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যান এবং ১২ জুন করো না পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের নির্দেশে সরকারি নির্দেশনা অনুসরণ করে মরহুম আব্দুর রউফের লাশ গ্রামের বাড়ি দাফন করা হয়েছে।

এদিকে আনসার সদর দপ্তরের উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ জন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ৪৭৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে।‌ এদের মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৩৫৪ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ১২৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ জন। এ পর্যন্ত বাহিনীর কর্মকর্তাসহ মোট ২৯৭ জন সদস্য সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৬২ শতাংশ। বিভিন্ন জায়গায় কোয়ারেন্টাইন আছেন ৮৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯২ জন সদস্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App