×

রাজধানী

মোহাম্মদপুরে ভাসমান লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২০, ১২:০৩ এএম

রাজধানীর মোহাম্মাদপুর তুরাগ হাউজিংয়ের পাশের নদী থেকে অজ্ঞাতনামা (৩৫) এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সন্ধ্যায় মোহাম্মাদপুর থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

মোহাম্মাদপুর থানার উপ পরিদশর্ক (এসআই) মো. ফিরোজ আলী জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে মোহাম্মাদপুর তুরাগ হাউজিং সুইচগেটের পাশে নদীর পানি থেকে ভাসমান অবস্থা ওই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তার পরনে ছিলো কালো গেঞ্জি ও চেক লুঙ্গি। তাৎক্ষনিক ভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

তিনি আরো জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছে ওই ব্যাক্তি ভবঘুরে ভাবে ওই এলাকায় ভিক্ষাবৃত্তি করতো। ২০/২৫ দিন ধরে নদীর পাশেই একটি মাঠে ঘুমাতো। সন্ধ্যার দিকে স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে বিস্তারিত তদন্তের পর ও ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

প্রস্তাবিত বাজেট-২০২৬-২৭ দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

বাজেট ২০২৬-২৭ নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App