×

রাজধানী

রাজধানীর শিশু হাসপাতালে অগ্নিকাণ্ড (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০২:৫১ পিএম

রাজধানীর শিশু হাসপাতালে অগ্নিকাণ্ড (ভিডিও)

ছবি: ভোরের কাগজ

রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালটির পঞ্চম তলায় কার্ডিয়াক আইসিইউ-তে এ ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

 ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১টা ৪৭ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে ঢাকা শিশু হাসপাতালে আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে হতাহতেরও কোনো সংবাদ পাওয়া যায়নি।

ছবি: ভোরের কাগজ 

এদিকে প্রচণ্ড গরমের কারণে নিউমনিয়া রোগী বাড়ায় শিশু হাসপাতালে রোগী ও আত্মীয়স্বজনের চাপ ছিল বলে জানা গেছে। প্রতিটি বেডেই রোগী ছিল। আগুনের খবর পেয়ে যে যার মতো সামগ্রী ফেলে সন্তানকে বুকে আগলে নিচে নেমে যান। রোগীদের মধ্যে সৃষ্টি হয় ভীতিকর অবস্থা। আগুন লাগার পর রোগীদের সরিয়ে নেয়া হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App