×

রাজধানী

মেট্রোরেল স্টেশন ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ১২:৫৯ পিএম

মেট্রোরেল স্টেশন ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৮ জুলাই) গোয়ান্দা পুলিশ (ডিবি) এ তথ্য জানায়।

ডিবি সূত্র থেকে জানা যায়, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভিডিও ফুটেজ দেখে মেট্রোরেল স্টেশন ভাঙচুরের ঘটনায় জড়িতদের মধ্যে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় মেট্রোরেলের কয়েকটি স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। তবে কবে নাগাদ মেট্রোরেল আবার চালু হবে তা স্পষ্ট করে জানায়নি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দেশে গত ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল। পরে সীমিত পরিসরে চালু হলেও ইন্টারনেট সেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। আজ (রবিবার) বিকেলে মোবাইল ইন্টারনেট সেবা চালু করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারির পাশাপাশি দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

আরো পড়ুন: বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

আরো পড়ুন: বন্ধ থাকছে ফেসবুক-টিকটক

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App