×

রাজধানী

ডিএনসিসি

নিরবচ্ছিন্নভাবে শুরু হয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১১:৫৬ এএম

নিরবচ্ছিন্নভাবে শুরু হয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম

ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার সব ওয়ার্ডে নিরবিচ্ছিন্নভাবে শুরু হয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম। বুধবার (৯ অক্টোবর) হতে ডিএনসিসির সব ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে পরিচালনা করা হচ্ছে।

কাউন্সিলরদের স্ব স্ব পদ হতে অপসারিত হওয়ার প্রেক্ষিতে ওয়ার্ডভিত্তিক জন্ম ও মৃত্যু নিবন্ধন সরবরাহ করার জন্য আঞ্চলিক অফিসের কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে। এর ফলে সুষ্ঠুভাবে সব ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন সরবরাহ সেবা নিশ্চিত হয়েছে। 

উল্লেখ্য, ডিএনসিসি'র ওয়ার্ড নম্বর ১ থেকে ৩৬ পর্যন্ত ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে এবং ওয়ার্ড নম্বর ৩৭ থেকে ৫৪ পর্যন্ত সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হতো। গত ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সকল কাউন্সিলরদের স্ব স্ব পদ হতে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য অনলাইনে আবেদনের লিংক 

http://bdris.gov.bd/br/application

আরো পড়ুন : সবজিতে আগুন, মাছ-মাংসের বাজারে অস্বস্তি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪ বিদ্যালয়

দুই মাসে ১০০ গজ বিলীন বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪ বিদ্যালয়

কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবি

কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবি ঢামেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহত মেহেদী

শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

তথ্য উপদেষ্টা শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের মতবিনিময়

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের মতবিনিময়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App