×

রাজধানী

বাড্ডায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ এএম

বাড্ডায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা আফতাবনগর এলাকায় স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন সুবর্ণা আক্তার মিম (২২)। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে স্বজনরা মিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বামী ও স্ত্রী দুজনের বাড়ি শরিয়তপুরের নওডোবা থানার  হাজী অসিম উদ্দিন মাতবর কান্দি গ্রামে। তার বাবার নাম সোহরাব খান। বর্তমানে আফতাবনগর ৩ নম্বর রোডের একটি ভাড়া বাসায় থাকেন।

তাহমিনা নামে এক আত্মীয় জানান, মিমের সঙ্গে শেখ সোহেলের দুই বছর আগে বিয়ে হয়। তবে দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। তাদের ঘরে ৭ মাসের ছেলে সন্তান আছে। সোহেল আগের স্ত্রীকে নিয়ে মোহাম্মদপুর এলাকায় থাকে। সেখানে হাসপাতালের যন্ত্রপাতির ব্যবসা করে। তবে মিমের সঙ্গে পরিচয় হওয়ার পর সে বলেছিল, তার আগের স্ত্রীকে তালাক দিয়েছে সে। এই বলে মিমকে বিয়ে করে। বিয়ের পর মিম জানতে পারেন, আগের স্ত্রীর সঙ্গে সোহেলের তালাক হয়নি। এজন্য বিয়ের পরেও মিম আফতাবনগরে বাবা মায়ের কাছেই থাকতেন। সোহেল সেই বাসায় যাতায়াত করত। পারিবারিক এসব বিষয় নিয়ে মাঝে মধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া হতো।

তিনি আরো জানান, বুধবার রাতে মিমকে নিয়ে সোহেল বনানীর একটি ক্লাবে যাওয়ার কথা বলে বের হয়। ভোরে ফোনের মাধ্যমে জানতে পারেন, মিম আফতাবনগর নাগরিক হাসপাতালে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে সেখানে গিয়ে মিমকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানতে পারেন, সোহেলই তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।

এদিকে আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মাজহারুল ইসলাম জানান, আফতাবনগর বি ব্লক থেকে রক্তাক্ত অবস্থায় সিকিউরিটি গার্ডরা উদ্ধার করে স্থানীয় নাগরিক হাসপাতালে নিয়ে যায় মিমকে। জানতে পেরেছি স্বামীর সঙ্গে ঘুরতে বের হয়েছিল ওই নারী। পরে স্বামী তার পিঠে ও বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

বড়পাথরে নৌকাডুবি নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App