×

রাজধানী

আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১১:১৮ এএম

আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ছবি : সংগৃহীত

রাজধানীর বাতাস দিন দিন দূষিত হয়ে উঠছে। আর শীত এলে বাতাস দূষিত থেকে আরো ভয়ংকর হয়ে ওঠে। এ বছর শীতের শুরুতেই টানা কয়েক দিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। শনিবার (৪ জানুয়ারি)  সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। টানা কয়েকদিন ধরে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের তালিকা প্রকাশ করে।

একই সময়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ২৭১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে চীনের ‘উহান’। ১৬০ স্কোর নিয়ে ১২তম অবস্থানে আছে রাজধানী ‘ঢাকা’। নাগরিকদের জন্য বাতাসের এই মানও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কাজকর্ম সীমাবদ্ধ রাখার জন্য বলা হয়।

এ ছাড়া ২৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের শহর ‘হ্যানয়’। নাগরিকদের জন্য বাতাসের এই মানও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

উল্লেখ্য, আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান। যারা নিয়মিত বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে থাকে। প্রতিষ্ঠানটি বাতাসের মান নিয়ে তৈরি করে এই একিউআই সূচক, যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। স্কোর ১৫১-২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১-৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১-৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।


 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এশিয়া কাপের সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা

এশিয়া কাপের সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিলেটে ১৭৮টি পদে চাকরির সুযোগ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিলেটে ১৭৮টি পদে চাকরির সুযোগ

পয়োনিষ্কাশন শিখতে ভারতে যাচ্ছেন গৃহায়নের তিন কর্মকর্তাসহ ৬ জন

পয়োনিষ্কাশন শিখতে ভারতে যাচ্ছেন গৃহায়নের তিন কর্মকর্তাসহ ৬ জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App