×

রাজধানী

মালিবাগে রেলের অবৈধ দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৮:২৩ পিএম

মালিবাগে রেলের অবৈধ দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে রাজধানীর মালিবাগে অভিযান পরিচালনা করেছে রেল কর্তপক্ষ। সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পতি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদের নেতৃত্বে রাজধানীর মালিবাগে পরিচালিত এ অভিযানে পাকা, সেমিপাকা ও কাচা সব মিলিয়ে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে অবৈধ দখলে থাকা বাংলাদেশ রেলওয়ের প্রায় ১.২ একর জমি দখলমুক্ত হয়েছে। 

স্থাপনা উচ্ছেদের সঙ্গে সঙ্গে এক্সক্যাভেটর দিয়ে এসব স্থাপনার পাকা প্লাটফরম গুড়িয়ে দেয়া হয়েছে যেন নিকট ভবিষ্যতে এসব জমিতে দখলদাররা সহজেই পুনরায় স্থাপনা নির্মাণ করতে না পারে। 

আরো পড়ুন: দূষণের শীর্ষে রাজধানীর বায়ু, হুমকিতে জনস্বাস্থ্য

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা ২০২৪ সালের ১০ ডিসেম্বরের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য দখলদারদের উদ্দেশ্যে গত ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে। পরবর্তীতে ১১ ডিসেম্বর হতে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ জমি উদ্ধার করে। 

সোমবার মালিবাগে পরিচালিত অভিযানের মাধ্যমে রাজধানী ঢাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হলো। ঢাকাসহ সারা দেশে অবৈধ দখলে থাকা রেলের সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App