×

রাজধানী

রাজধানীতে

যৌথ বাহিনীর অভিযানে ১৪টি আগ্নেয়াস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম

যৌথ বাহিনীর অভিযানে ১৪টি আগ্নেয়াস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ চারজনকে গ্রেফতার ও ১ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, রাজধানীর উত্তর বাড্ডায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ১টি রাইফেল, ৭টি পিস্তল ৩টি রিভলবারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া যাত্রাবাড়ীর ধলপুরে দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার,৩টি গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকায় গ্রেফতার করা হয়েছে চারজনকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App