×

রাজধানী

ছিনতাইকারী ধরতে গিয়ে ‘হামলার শিকার’ পুলিশ, আত্মরক্ষার্থে গুলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৬:১৬ পিএম

ছিনতাইকারী ধরতে গিয়ে ‘হামলার শিকার’ পুলিশ, আত্মরক্ষার্থে গুলি

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরার সময় হামলার শিকার হয়েছে ধানমন্ডি থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের ছোড়া গুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। 

ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে আরো দুজনকে। সোমবার সকাল ছয়টার দিকে মোহাম্মদপুর টাউন হলের পেছনে আজম রোড গলিতে এ ঘটনা ঘটে।

পুলিশের ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পূর্বের একটি মামলার তদন্তের সূত্র ধরে গোপন তথ্যের ভিত্তিতে সকাল পৌনে ছয়টার দিকে ছিনতাইকারীদের ধরতে ধানমন্ডি থানা–পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাইকারীরা চায়নিজ কুড়াল, চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে এক পুলিশ সদস্য দুটি ফাঁকা গুলি ছোড়ে। এরপরও ছিনতাইকারীরা হামলার চেষ্টা অব্যাহত রাখলে ওই পুলিশ সদস্য এক ছিনতাইকারীর পা লক্ষ্য করে গুলি করেন।

গুলিবিদ্ধ ছিনতাইকারীর নাম সাকিব। পুলিশি প্রহরায় সোহরাওয়ার্দী হাসপাতালে তার চিকিৎসা চলছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে পলাশ ও বিপ্লব নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্র ধানমন্ডিসহ আশপাশের এলাকায় মোটরসাইকেলে ঘুরে চাপাতি ও ছুরি নিয়ে হামলা চালিয়ে ছিনতাই করে আসছিল।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে চায়নিজ কুড়াল, চাপাতি, চাকু ও একটি খেলনা রিভলভার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্যও সামান্য আহত হয়েছেন এবং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App