×

রাজধানী

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:২১ এএম

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

সংগৃহীত ছবি

রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

তিনি আরও বলেন, কলমিলতা বাজারের দুই তলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। 

খবর পেয়ে ভোর ৫টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস সদস্যরা।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। পুড়ে যাওয়া দোকানগুলোর মালপত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। 

আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে কথা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, দুইতলা বাজারের নিচতলায় কাঁচাবাজার, কসাইখানা ও বিভিন্ন দাহ্য পণ্যের দোকান ছিল। আর ওপরের তলায় সার্ভিস সেন্টারসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামের দোকান রয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

বাজারটির পাশে একটি হাসপাতাল থাকায় শুরু থেকেই সেখানে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে বিশেষ সতর্কতা নেওয়া হয় বলেন জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহমুদুল হাসান। 

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আগুন আর বাড়ার কোনো আশঙ্কা নেই। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণও এখনো জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দ্য নিউজ’ এর মাদার প্রতিষ্ঠান সিম্প্লেক্স ও চীনা প্রতিষ্ঠানের মধ্যে ২৫০০ কোটি টাকার সমঝোতা স্বাক্ষর

‘দ্য নিউজ’ এর মাদার প্রতিষ্ঠান সিম্প্লেক্স ও চীনা প্রতিষ্ঠানের মধ্যে ২৫০০ কোটি টাকার সমঝোতা স্বাক্ষর

ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি

ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি

শাহজালাল ও শাহপরান মাজারের টাকার হিসাব চাইলেন ডিসি

শাহজালাল ও শাহপরান মাজারের টাকার হিসাব চাইলেন ডিসি

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App