×

রাজধানী

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৯:৫৯ এএম

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা। এরই মধ্যে দূষিত শহরের তালিকায় ১০তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। ৯৬ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান বর্তমানে ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। বুধবার (২০ মে) সকাল ৭টা ৫৯ মিনিটে প্রকাশিত একিউআই সূচকের তথ্যে এ তথ্য জানা গেছে।

তালিকায় ২৫৮ একিউআই স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ। এছাড়া পাকিস্তানের লাহোর, কুয়েতের কুয়েত সিটি, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, ইন্দোনেশিয়ার জাকার্তা, নেপালের কুয়ালালামপুর, ভারতের দিল্লি, চিলির সান্তিয়াগো এবং ফিলিপাইনের ম্যানিলা যথাক্রমে ২১৭, ১৭৮, ১৬৩, ১৫৪, ১৫৩, ১৫২, ১৪৪ ও ৯৯ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় থেকে নবম স্থানে রয়েছে।

একিউআই মান ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে বায়ুর মানকে ‘মাঝারি’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

আরো পড়ুন :  ৩ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

এ ছাড়া ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে ধরা হয়। এই মাত্রার দূষণ মানুষের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৯

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৯

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ডিমের সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

ডিমের সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App