×

আন্তর্জাতিক

দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম

দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

ফাইল ছবি

সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগদান, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গুলি চালানো এবং সন্ত্রাসবাদে অর্থায়নের দায়ে তাদের এ দণ্ড দেওয়া হয়।

শনিবার (১৪ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়। তারা হলেন- ফাদেল বিন হাসান বিন আব্দুল্লাহ আল-সাফওয়ানি এবং জাওয়াদ বিন আলি কুরাইশ।

বিবৃতিতে বলা হয়, তাদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগদান, নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো এবং সৌদি আরবে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ ছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পুলিশ তাদের গ্রেপ্তারের পর তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। পরে মামলাটি আদালতে পাঠানো হলে বিচারক তাযিরের আওতায় তাদের মৃত্যুদণ্ড দেন। আপিল আদালত ও সুপ্রিম কোর্টও এ রায় বহাল রাখেন। এরপর মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।

বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করেছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অপরাধীদের বিরুদ্ধে ইসলামী আইন প্রয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

একই সঙ্গে মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ালে তাকেও ইসলামী আইন অনুযায়ী নির্ধারিত শাস্তির মুখোমুখি হতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিকিমের আকাশে ২৫ মিনিট উড়ল চীনা যুদ্ধবিমান, দেখল শুধু ভারত!

সিকিমের আকাশে ২৫ মিনিট উড়ল চীনা যুদ্ধবিমান, দেখল শুধু ভারত!

দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

আবারও মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ

আবারও মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App