×

রাজধানী

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০১:০৬ পিএম

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

ঢাকার কচুক্ষেত এলাকায় একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা। তাতে করে সড়কে সোয়া ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

মঙ্গলবার (৯ জুন) সকাল সোয়া ৯ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান নেন বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার তানিয়া সুলতানা।

পুলিশ বলছে, কচুক্ষেতের তামান্না কমপ্লেক্সে অবস্থিত ‘ইউনিফর্ম টেক্সটাইল’ কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মীরা প্রথমে নেমে সড়কের একপাশ অবরোধ করে মানববন্ধন করে। খানিকবাদে তারা দুই পাশেই অবস্থান নিলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে অফিস শুরুর সময়ে যানজটে ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারীরা।

ট্রাফিক পুলিশ কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন, “শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে দুই পাশেই যান চলাচল শুরু হয়; পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

টানা পাঁচদিন ছুটি অক্টোবরে, মিলবে যেভাবে

টানা পাঁচদিন ছুটি অক্টোবরে, মিলবে যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App